বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় মার্কিন নাগরিক অপহৃত

1flnt9rftQBjH_originalনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালী এলাকা থেকে বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক মফিজুল ইসলাম অপহৃত হয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার রাতেই তার ভাগনে আবুল হোসেন বাদী হয়ে কাফরুল থানায় মামলা করেছেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার শামীম বাংলামেইলকে এ তথ্য নিশ্চিতে করেছেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, মতিঝিল থেকে বারিধারা যাওয়ার পথে মহাখালী ফ্লাইওভারের ওপরে মোটর সাইকেল ও গাড়ি দিয়ে মফিজুলের গাড়ির গতিরোধ করেন চার দুর্বৃত্ত। এসময় গাড়িচালককে মারধর করেন তারা। পরে তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিজেদের গাড়িতে তুলে নিয়ে যান দুর্বৃত্তরা।

কাফরুল থানার শিকদার শামীম বৃহস্পতিবার সকালে বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি তাকে উদ্ধারের। তবে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।

তিনি আরো জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করেন মফিজুল ইসলাম। গত ২২ জানুয়ারি তিনি দেশে আসেন। এখানে তিনি বারিধারার পার্ক রোডের ১০৩ নম্বর বাসায় ওঠেন। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে