বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে শিশু হত্যা: আরও একজন গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক :  হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে শ্বাসরোধে হত্যার ঘটনায় আরজু মিয়া নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় মোট তিনজনকে আটক করা হলো।

গতকাল প্রতিবেশী আব্দুল আলী ও তার ছেলে জুয়েলকে আটক করেছিল পুলিশ। নিহত শিশু মনিরের বাবা আফজাল মিয়া তালুকদারের সাধারণ ডায়রির প্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে বলে বাহুবল মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানিয়েছেন।

 

 

 

গত শুক্রবার বাড়ির পাশের মাঠে খেলতে যাওয়ার পর নিখোঁজ হয় চার শিশু। এরা হলেন- স্থানীয় আবদাল মিয়া তালুকদারের ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) এবং আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।

অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে রাতে উপজেলার সব এলাকায় মাইকিং করে স্বজনরা। শনিবার দুপুরে শুভর বাবা ওয়াহিদ মিয়া বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

 

habiganj_102607

বুধবার সকালে ওই গ্রামের ঈসা বিল এলাকায় তাদের বালিচাপা দেওয়া অবস্থায় চার শিশুর মরদেহ পাওয়া যায়। কি জন্য তাদের হত্যা করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও নিহতের স্বজনরা জানান, গাছ কাটার বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যাকাণ্ডের কোনো ক্লু এখন পর্যন্ত উদঘাটন করতে পারেনি পুলিশ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে