বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার রাজধানীতে মার্কিন নাগরিককে অপহরণ

 
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালী এলাকা থেকে মফিজুল ইসলাম (৫০) নামে বাংলাদেশি বংশোদ্ভুত এক মার্কিন নাগরিককে অপহরণ করা হয়েছে।মঙ্গলবার বিকেলে মতিঝিল থেকে বারিধারা যাওয়ার পথে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায় অপহরণকারীরা।

 

 

এই ঘটনায় বুধবার তার গাড়িচালক ইমরান আলী বাদী হয়ে কাফরুল থানায় মামলা করেছেন। তবে অপহরণের ৩৬ ঘণ্টা পার হলেও এখনো তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।এ বিষয়ে জানতে চাইলে কাফরুল থানার ইন্সপেক্টর (তদন্ত) আসলাম বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বলেন, অপহরণের বিষয়ে মামলা হয়েছে। তাকে খুঁজে বের করার জন্য অনুসন্ধান চলছে। এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।

 

vvvvvvvvvvvvvvvvvv_117144

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করেন মফিজুল ইসলাম। গত ২২ জানুয়ারি তিনি দেশে আসেন। এখানে তিনি বারিধারার পার্ক রোডের ১০৩ নম্বর বাসায় ওঠেন।

মঙ্গলবার ব্যবসায়িক কাজে তিনি ব্যক্তিগত গাড়ি নিয়ে মতিঝিলে যান। বিকেলে সেখান থেকে বারিধারার বাসায় ফিরছিলেন। পথে মহাখালী উড়ালসড়কে ওঠার সময় একটি সাদা রঙের মাইক্রোবাস তার প্রাইভেটকারের পথরোধ করে। এরপর গাড়ি থেকে নেমে চারজন তার গাড়িচালককে মারধর করে এবং তাকে টেনে-হিঁচড়ে বের করে। তাকে নিজেদের গাড়িতে তুলে নিয়ে চলে যায়। গাড়িচালক ইমরান আলী এ ঘটনায় মঙ্গলবার জিডি করেন।

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে