রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে জাপা সভাপতি শরীফ উদ্দীন ফানু আর নেই

FB_IMG_1455679887310সরাইল প্রতিনিধি : সরাইলের শাহজাদাপুর ইউপি জাতীয় পার্টীর সভাপতি ও ৭ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য শরীফ উদ্দীন ফানু (৬৫) আর নেই (ইন্না লিল্লাহি….রাজিউন)।তিনি স্ত্রী এক ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হ্নৎযন্ক্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। ফানু মিয়া এক যুগেরও অধিক সময় ইউনিয়ন জাতীয় পার্টীর সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি তিনবার নির্বাচনে জয় লাভ করে ইউপি সদস্য ও দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের অভিভাবক প্রতিনিধিত্ব করেছেন। একবার তিনি ওই বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। জনপ্রিয় এ জন প্রতিনিধি সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টীর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শামীমুল হক, বর্তমান সভাপতি মোহাম্মদ মাহবুব খান বাবুল, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান ও সম্পাদক বদর উদ্দিন। আজ (বুধবার)বাদ যোহর মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। উনার জানাযায় শরিক হয়ে তার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করার জন্য দেওড়া গ্রাম তথা আশপাশের সকল মুসলমান ভাইদের অনুরোধ করা গেল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা