,

আখাউড়ায় মোবাইল ফোনের কারণে প্রাণ গেল এক যুবকের

Las-Udder1-300x165নিজস্ব প্রতিবেদক : আখাউড়ায় অসাবধানতার কারণে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবককের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা- নোয়াখালী ও চট্টগ্রাম-সিলেট রেলপথে উপজেলার নয়াদিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক হলেন আখাউড়া উপজেলার নিলাখাদ গ্রামের আবদস ছালামের ছেলে শাহীন ভূইয়া (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, শাহীন পেশায় একজন অটোরিক্সা চালক। সে ৩ সন্তানের জনক। ঘটনার দিন সকালে সে মোগড়া বাজার থেকে রেললাইন দিয়ে হেটে দক্ষিণ দিকে থেকে উত্তর দিকে আসছিলেন। তখন তার দুই কানে ইয়ার ফোন দিয়ে মোবাইলে কথা বলতে ছিল সে। তার পিছন দিকে থেকে আসছিল নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি। ফোনে কথা বলার কারণে ট্রেন আসার কোন শব্দ পেলনা সে। অসাবধানতার কারণে ওই ট্রেনে কাটা পড়ে শাহীনের মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সাত্তার বলেন, নিহত যুবক শাহীনের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। তিনি আরও বলেন ওই যুবক মোবাইল ফোনে কথা বলছিল। ট্রেন আসার কোন শব্দ না পাওয়ার কারণে সে ট্রেনে কাটা পড়ে মারা যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে