,

নদীতে পাওয়া সেই মরদেহ শিশু মারিয়ার

Brahmanbaria-lrg20160214160200-450x234নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব উপজেলার মেঘনা নদী থেকে উদ্ধার করা সেই মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মনির হোসেনের বড় মেয়ে মারিয়া আক্তারের (০৬)। রোববার দুপুরে মারিয়ার মা রত্না বেগম তার মরদেহ সনাক্ত করেন।

পুলিশ জানায়, গত ১৪ জানুয়ারি পরকীয়া প্রেমের কারণে নিজেকে অবিবাহিত প্রমাণ করার জন্য মনির হোসেন তার দুই মেয়ে মারিয়া আক্তার (০৬) ও সামিয়া আক্তারকে (০৪) ভৈরবের মেঘনা নদীতে ফেলে দিয়ে হত্যা করেন। যদিও মনির প্রথমে বিদেশে যাওয়ার টাকার জোগাড় করতে দুই শিশুকে বিক্রি করে দেয়ার কথা জানিয়ে ছিল পুলিশকে। পরে রিমান্ডে নেয়ার পর মনিরের মুখ থেকে বেরিয়ে আসে আসল রহস্য।
গত ১০ ফেব্রুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি জানান, গত ১৪ জানুয়ারি সকালে বাড়ি থেকে বের হয়ে ভৈরবের একটি হোটেলে দুই শিশুকে নিয়ে গিয়ে দুপুরের খাবার খান মনির। এরপর বিকেলে তাদের নিয়ে ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতুতে বেড়াতে যান মনির। পরে সুযোগ বুঝে সামিয়া ও মারিয়াকে সেতুর উপর থেকে প্রায় ৫০ ফুট নিচে পানিতে ফেলে দেন।
এরপর সে পরিকল্পনা করেন তার স্ত্রী ও একমাত্র ছেলেকেও হত্যা করবেন। কিন্ত মানসিক অশান্তির কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি। পরে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় গত ২৭ জানুয়ারি শিশু দুটি মা রত্না বেগম বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা করেন। এরপর পুলিশ মনিরকে আটক করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, মনিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর থেকেই পুলিশ ওই দুই শিশুর মরদেহ খুঁজতে থাকে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে বিষয়টি ভৈরব থানা পুলিশের নজরে আসে। অবশেষে রোববার সকালে ভৈরব থানার ওসি আশুগঞ্জ থানায় ফোন করে জানান, গত ১৬ জানুয়ারি মেঘনা নদীতে থেকে তারা এক শিশুর মরদেহ উদ্ধার করেছে।
খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ভৈরব থানায় যোগাযোগ করে ওই শিশুর পরনে থাকা জামা-কাপড় ও ছবি নিয়ে আসে। পরে রত্না বেগম ছবি ও জামা-কাপড় দেখে তার মেয়ে মারিয়া আক্তারের মরদেহ সনাক্ত করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ