দলীয় প্রতীকে ইউপি নির্বাচনে আপত্তি বিএনপির
অনলাইন ডেস্ক : দলীয় প্রতীকে ইউপি নির্বাচনে আপত্তি বিএনপিরদলীয় পরিচয় ও প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার বিষয়ে আপত্তি তুলেছে বিএনপি। রোববার লিখিতভাবে নির্বাচন কমিশনকে বিষয়টি তারা জানিয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি কমিশনে পৌঁছে দেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চিঠিতে ইউপি নির্বাচন আগের মতো নির্দলীয়ভাবে করার অনুরোধ জানানো হয়।
তবে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, বিএনপির আপত্তিতে তাদের কিছু করার নেই।
রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ইউনিয়ন পরিষদে প্রার্থীরা ব্যক্তি পরিচয়ে পরিচিত। তারা রাজনৈতিক পরিচয়ে কাজ করে না। তাই দলীয়ভাবে নির্বাচন করা অযৌক্তিক। এতে সামাজিক বন্ধন বিনষ্ট হবে। সংঘাত ছড়িয়ে পড়বে।
এদিকে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, সরকার দলীয়ভাবে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। সে জন্য আইন সংশোধন করা হয়েছে। এ বিষয়ে কমিশনের কিছুই করার নেই।










