আশুগঞ্জের খড়িয়ালা গ্রামে হামলার ঘটনায় ৫০লক্ষ টাকার ক্ষতি॥ ইউনিয়নবাসীর প্রতিবাদ সমাবেশ॥

Ashuganj clash pohto 14.02.2016আশুগঞ্জ প্রতিনিধি॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুগঞ্জের দূর্গাপুর ইউনিয়নের মৈশাইর গ্রামবাসীর খড়িয়ালা গ্রামের বাড়ি ঘর, দোকান পাটে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় ৫০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছেন খড়িয়ালা গ্রামবাসী। হামলার প্রতিবাদের গতকাল রবিবার দুপুরে দূর্গাপুর ইউনিয়নবাসী প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে সোহাগপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি মোছা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু, মোয়াজ্জেম হোসেন মাজু, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ শাহজাহান সিরাজ, মিজান খা মেম্বার, খলিলুর রহমান, মনু মেম্বার, কবির হোসেন, কুতুব মিয়া, মুর্শেদ খা, উবাইদুল মিয়া, আজহার মিয়া, উছমান মাষ্টার, আবরু মিয়া মেম্বার, সুরুজ মিয়া, তুহুর মিয়া, শাহজাহান মাষ্টার, কামাল মিয়া, আব্দুল হামিদ রানাসহ সোহাগপুর, দূর্গাপুর, বাহাদুপুর, খড়িয়ালা, তাজপুরসহ দূর্গাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামবাসী বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, গত শুক্রবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তালশহর ইউনিয়নের মৈশাইর গ্রামের লোকজন খড়িয়ালা গ্রামের লোকজনের উপর হামলা চালায়। এ সময় তালশহর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ আবু সামার নেতৃত্বে মৈশাইর গ্রামের কয়েক হাজার লোকজন অন্তত ৪০টি বাড়িতে ও ৩৫টি দোকানে হামলা চালিয়ে লুটপাট, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায়।
এ দিকে, হামলার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আংশকা করছে এলাকাবাসী।
এ ব্যপারে আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির