,

পুলিশ হতে হলে ১০ লাখ ও স্কুলশিক্ষক হতে হলে পাঁচ লাখ

bosonto1455340949-30নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশে এখন পুলিশ হতে হলে ১০ লাখ ও স্কুলশিক্ষক হতে হলে পাঁচ লাখ টাকা ঘুষ লাগে। আমাদের সময় এমন ছিল না। দুর্নীতি ছিল না।শনিবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নিজের আমলে যোগ্য ব্যক্তিদের চাকরি হয়েছে দাবি করে এরশাদ বলেন, ‘আমাদের সময় টাকা দিয়ে বিচার করিনি। যোগ্যতা দিয়ে বিচার করেছি। আমরা নয় বছর ক্ষমতায় ছিলাম। কোনো হত্যা করিনি, গুম করিনি।’
জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থান সম্পর্কে এরশাদ বলেন, ‘আমার বয়স হয়ে গেছে। আমাদের সময় শেষ হয়ে আসছে। পার্টিতে নতুন লোক আসবে। পার্টি আরো শক্তিশালী হবে। যারা আগে ছিলেন সিনিয়র নেতা, তারাও থাকবেন। তারা পার্টির উপদেষ্টা হয়ে থাকবেন।’জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য শেখ মো. সিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আলমগীর শিকদার, লিয়াকত হোসেন, গোলাম মোহাম্মদ ও জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আবদুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা