,

নীম গাছে আম ধরে না : এড. আনিসুল হক

timthumbব্রাহ্মণবাড়িয়া থেকে রাকিবুল হাসান নুর : আইনমন্ত্রী এড. আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে নিজ হাতে এক একটা ইট দিয়ে মর্যাদার আসনে নিয়েছেন। তখন কিছু কুলাঙ্গার ও দালাল সেগুলো নষ্ট করার চেষ্টা করছে। তবে তাদের সেই চেষ্টা আর সফল হবে না, বাংলার জনগণ।
আজ শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মান্দারপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, একজন বিচারপতি অবসর গ্রহণ করার পরও সে সরকারি সব ধরণের সুযোগ-সুবিধা ভোগ করছেন। তিনি আবার আপিল বিভাগে গিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের মামলা শুরু করে দিয়েছেন। ওই বিচারপতি মিটিং করে বলেন, বিচারপতি হতে হলে নিয়ম-নীতি লাগবে। আবার বলেন, নীম গাছে আম ধরে না। ওই বিচারপতি সঠিক কথাই বলেছেন, যে নিম গাছে আম ধরে না। আর তার প্রমাণ তিনি নিজেই।
আজ শুক্রবার কসবা উপজেলার বাদৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ