,

কসবায় হোন্ডাসহ মাদক উদ্ধার গ্রেফতার ২

images (7)কসবা প্রতিনিধি :  গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিজিবি’র চন্ডিদ্বার ক্যাম্পের জোয়ানরা অভিযান চালিয়ে একটি পালসার হোন্ডাসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এসময় ২ চোরাচালানীকে আটক করে থানায় সোপর্দ করেছে। আটককৃতরা হচ্ছে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ধজনগর বাতানবাড়ী গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে মিন্টু মিয়া (২৫) ও নোয়াগাঁও গ্রামের আজিজুল হকের ছেলে খোকন মিয়া (২৬)। কসবা থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
চন্ডিদ্বার বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী মধুপুর গ্রাম থেকে চোরাচালানের সময় ৪ কেজি ভারতীয় জট গাঁজা, ২৩ বোতল ওসি ব্লু হুইস্কি ও তাদের ব্যবহৃত একটি ১৫০সিসি পালসার হোন্ডাসহ দুই চোরা চালানীকে আটক করে। আটককৃত হোন্ডাসহ মাদক দ্রব্যের মূল্য ২ লাখ ৫৮ হাজার ৫শত টাকা বলে জানান চন্ডিদ্বার বিওপি ইনচার্জ হাবিদার মো. মোশারফ হোসেন।
আটককৃত মাদকদ্রব্য ও চোরা চালানীদের শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কসবা থানায় সোপর্দ করে এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে