,

আশুগঞ্জের মেঘনা নর্দীতে দুটি নৌকার ধাক্কায় দুই পুলিশ গুরুত্বর আহত॥ দুটি অস্ত্র নিখোঁজ॥

ashuganj-3আশুগঞ্জ প্রতিনিধি॥ আশুগঞ্জের মেঘনা নর্দীর তাজপুর এলাকায় দুটি নৌকার ধাক্কায় পুলিশের টহলবাহী নৌকা ডুবে দুই পুলিশ গুরুত্বর আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো আশুগঞ্জ থানার কনষ্ট্রেবল আব্দুল মান্নান (৪৫), হুমায়ুন কবীর (৪৬)। এ সময় পুলিশের ১টি সর্টগান ও ১টি রাইফেল পানিতে তলিয়ে গেছে। নৌকা ডুবির পর থেকে নৌকাটি উদ্ধারের জন্য স্থানীয় ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে এবং ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।
ব্রাহ্মনবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সর্কেল) শাহারিয়ার আল মামুন জানান, সকাল সাড়ে ৯টার দিকে মেঘনা নদীর তাজপুর এলাকা থেকে নৌকার তৈল নেয়ার জন্য আশুগঞ্জ আসার পথে বিপরীত দিক থেকে অপর একটি নৌকা পুলিশের টহলবাহী নৌকাটিকে ধাক্কা দেয়। তখন নিয়ন্ত্রন রাখতে না পারায় নৌকাটি নদীতে ডুবে যায়। নৌকার ভিতরে আশুগঞ্জ থানার একজন উপ-পরিদর্শকসহ আরো ৩জন কনষ্ট্রেবল ছিল। প্রথমে উপ-পরিদর্শক ও একজন কনষ্ট্রেবল তীর আসতে পারলেও বাকী দুজন কনষ্ট্রেবল নৌকার ভিতরে ছিল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশের দুটি অস্ত্র নিখোজ রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ