,

আশুগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অন্তত অর্ধশতাধীক ॥ বাড়ি-ঘর ভাংচুর লাটপাট॥

attachআশুগঞ্জ প্রতিনিধি॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ালা ও মৈশাইর গ্রামবাসীর মধ্যে আজ শুক্রবার বেলা ১১টা থেকে টানা ৪ঘন্টা ব্যাপী সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৈশাইর গ্রামের লোকজন খড়িয়ালা গ্রামের পক্ষের লোকজনের বাড়ি ঘর ও দোকান পাটে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করেছে।
প্রত্যাক্ষাদর্শী সূএে জানা যায়, শুক্রবার সকালে মৈশাইর গ্রামের ভূইয়া বাড়ির ব্যাটারী চালিত অটো রিক্সার চালক পারভেজের সাথে পাশ্ববর্তী খড়িয়ালা গ্রামের মুদির দোকানদার জুনায়েদের সাথে সড়কে ড্রাম রাখা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয়ের হাতাহাতিতে রূপ নিলে এক পর্যায়ে উভয় গ্রামের কয়েক হাজার লোকজন বেলা ১১টার দিকে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে সংঘর্ষ গ্রামের অন্তত ৫টি পয়েন্টে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুগঞ্জ, সরাইল ও জেলা থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে বিপুল পরিমান কাদানী গ্যাস ও রাবার বুলেট ছুড়ে বিকেল ৩টায় সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে বিপুল পরিমান কাদানী গ্যাস ও রাবার বুলেট ছুড়ে সংঘর্ষ থামানো হয়। পরবর্তী সংঘর্ষ এড়াতে বর্তমানে বিপুল পরিমান র‌্যাব পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ