,

সুহিলপুর ইউনিয়নের ২৭০ বয়স্ক ভাতা সুবিধেভোগীর মধ্যে ভাতা বিতরন

Vata Distributionব্রাহ্মণবাড়িয়া সদর সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর দক্ষিন ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বয়স্ক ভাতা সুবিধে ভোগী ২৭০ জনের মধ্যে ভাতা বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সুহিলপুরস্থ জনতা ব্যাংকের শাখা থেকে ভাতা উত্তোলন করে তা ভাতা ভোগীদের হাতে তুলে দেন ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাতা সুবিধে ভোগীদের ৬ মাসের ভাতা এক সাথে দেয়া হয়। প্রতিমাসে ৪’শ টাকা করে এই ভাতা সুবিধে ভোগীরা ২৪’শ টাকা পান। ভাতা গ্রহনে ব্যাংকে আসা বৃদ্ধ নরনারীদের সার্বিক সহায়তা করেন সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাতা সুবিধে ভোগীরা বলেন- নারী সদস্য আনোয়ারা বেগম সবসময় নিজে উপস্থিত থেকে তাদের ভাতা উত্তোলনে সহায়তা করেন। তারা এর প্রশংসা করে বলেন ভাতা নেয়ার সময় হলে আনোয়ার বেগমই আমাদের খবর দেন। ভাতা প্রদানের দিন নিজে উপস্থিত থেকে আমাদের সহায়তা করেন। ভাতা সুবিধে ভোগীরা বর্তমান সরকারের এই পদক্ষেপেরও প্রশংসা করেন। ভাতা সুবিধে ভোগী আপেনা বেগম,আনোয়ারা বেগম,বাহার হাজী,রোখসানা বেগম বলেন ভাতার টাকা দিয়ে আমরা ওষুদ-পত্তর খাই। অনেকে বলেন সংসারের কাজেও খরচ করি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে