,

প্রস্তাবিত আশুগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের অধিগ্রহনকৃত জমির ন্যার্য মূল্যে চান জমির মালিকরা॥

Ashuganj Economic zone pohtoআশুগঞ্জ প্রতিনিধি॥ প্রস্তাবিত আশুগঞ্জ অর্থনৈতিক অঞ্চল জমি ন্যার্য মূল্যে ও স্থানীয় ব্যাক্তিদের কর্মসংস্থানের দাবি জানিয়েছেন জমির মালিকরা। বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ উপজেলা কামাউড়া শহীদ স্মৃতি বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জমির মালিকদের এক পরামর্শ সভায় এ দাবি জানিয়েছেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া। তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আবু সামর সভাপতিত্বে বক্তব্য রাখেন তালশহর ইউনিয়নর পরিষদের মেম্বার আব্দুর রশিদ, নুরুল ইসলাম মেম্বার, তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক হাজী আক্তার হোসেন, তালশহর এ.এস.আই উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাজুল ইসলাম, হাজী ফিরোজ মিয়া, আজাহার ভূঁঞা, সানু মিয়া, ইমাম হোসেন, কুদ্দুস ভূঁঞা, আবুল কালাম, আনোয়ার হোসেন, আব্দুল মোতালিব, আফরুস মিয়া, হাজী শাহজাহান, মোবারক হোসেন, ওবায়দুল হক।
সভায় বক্তরা বলেন, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের জন্য আশুগঞ্জ উপজেলার সোহাগপুর, বাসুতারা, কামাউড়া, তালশহর ও মৈশাইর মৌজায় জমি অধিগ্রহনের জন্য যে জায়গা নির্ধারন করা হয়েছে জমির মালিকদের ন্যার্য মূল্য ও স্থানীয় ক্ষতিগ্রস্থ জমির মালিকদের স্বজনদের কর্ম সংস্থানের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, আশুগঞ্জ উপজেলার সোহাগপুর, বাসুতারা, কামাউড়া, তালশহর ও মৈশাইর মৌজার প্রায় ৩০০.১০ একর জমি অধিগ্রহনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রেক্ষিতে জমির মালিকরা এ সমাবেশ করে। পরামর্শ সভাটি উপস্থাপনা করেন আসরাফুজ্জামান মাসুম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে