পুলিশ বাহীনির বিরুদ্ধে যে অভিযোগ তা বিচ্ছিন্ন ঘটনা -স্বরাষ্ট্র সচিব

Still0210_00004ইসহাক সুমন, আশুগঞ্জ প্রতিনিধি॥ স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান বলেছেন, সম্প্রতিকালে পুলিশ বাহীনির কিছু কর্মকতার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা বিচ্ছিন্ন ঘটনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। আগামীদিনে পুলিশের কেউ অপরাধ করে যদি প্রমানিত হয় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, সীমান্ত হত্যা বিগত দিনের ঘটনায় অনেকাংশে কমে গেছে। এ বিষয়ে দু-দেশের সচিব পর্যায়ে বৈঠকে কথা হয়েছে। আশাকরি আগামীদিনে এ সংখ্যা আরো কমে যাবে। এ ছাড়া তিনি আরো বলেন, পুলিশ বাহীনিতে বতর্মান সরকার প্রথমে ৩৫ হাজার এবং পরে নতুন করে আরো ১৫হাজার নিয়োগ দিয়েছে। চলতি বছরের মধ্যেই আরো ৩৫ হাজার নিয়োগ দেয়া হবে। এ নিয়োগ পক্রিয়া শেষ হলে পুলিশ বাহীনির সদস্য সংখ্যা হবে ১লক্ষ ৭০ হাজার।
তিনি আজ বুধবার বিকেলে ভারতের আগরতলা থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হোটেল উজান ভাটিতে জেলা পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে এ কথা বলেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিজিবি ১২ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল নজরুল ইসলাম, ব্রাহ্মনবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির