,

নবীনগরে থানা থেকে মোটর সাইকেল চুরি, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

grafterব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে থানা থেকে মোটর সাইকেল চুরির অভিযোগে মোঃ ইয়ার হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়। ইয়ার হোসেন পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহাম্মেদ জানান, অবৈধ মোটরসাইকেল জব্দ করতে সন্ধ্যায় পুলিশ সদস্যরা থানার সামনে চেকপোস্ট বসান। এসময় তারা আলমনগর এলাকার তৌহিদ নামে এক যুবককে কাগজপত্রবিহীন মোটর সাইকেলসহ থানায় নিয়ে যান। পরে তৌহিদ গাড়ির কাগজপত্র রয়েছে দাবি করে এসব আনতে বাড়িতে রওয়ানা হন। এরই মধ্যে তৌহিদের সহযোগী একই এলাকার ইয়ার হোসেন গাড়িটি চালিয়ে চম্পট দেন। সিসি ক্যামেরায় বিষয়টি ধরা পড়লে তাৎক্ষনিক ভাবে ইয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতো মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মো. রেজাউল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

তবে পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক এবিএম নাজমুল হোসেন জেমস বলেন, ইয়ার হোসেন ষড়যন্ত্রের শিকার। তাকে মোটর সাইকেলটি থানায় রাখা আছে বলে চাবি দিয়ে আনতে বলা হয়। এখন বলা হচ্ছে সে চুরি করেছে যা মিথ্যা।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে