,

সরাইলে মহাসড়কে গনডাকাতি ৭ দিনে ৪ ডাকাতি

B Baria map mainসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুরে গনডাকাতি হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে তিতাস নদীর ব্রীজের দক্ষিণ পাশে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকে দূর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির কারনে মহাসড়কের ৬ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় তারিকুর রহমান নামের এক ভুক্তভোগী যাত্রী বাদী হয়ে সরাইল থানায় ডাকাতি মামলা দায়ের করেছেন। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গত ৭ দিনে সরাইলের সড়কে ও বাড়িতে ৪টি ডাকাতি হয়েছে। তাই জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। পুলিশ, ডাকাতের কবলে পড়া চালক ও যাত্রীরা জানায়, মঙ্গলবার রাত ২টার দিকে তিতাস নদীর ব্রীজের দক্ষিণ পাশে সড়ক সংলগ্ন ইটভাটার ইটা ও ব্লক ফেলে প্রথমে সড়কে বেরিকেড দেয় ৩০-৪০ জনের মুখোশধারী ডাকাত দল। পরে লোহার তৈরী ধারালো রড ফেলে কৌশলে চাকা ফুটো করে সিলেট থেকে ঢাকাগামী ট্রাক ও যাত্রীবাহী গাড়ির গতিরোধ করে। শাহবাজপুর পুলিশ ক্যাম্প থেকে মাত্র ৩০-৪০ গজ দূরে মহাসড়কে ডাকাতরা তখন বিভিন্ন অস্ত্র দেখিয়ে যাত্রী ও চালকদের জিম্মি করে ফেলে। পরে চালায় মারধর ও লুটপাটের তান্ডব। পাথর বোঝাই ৪-৫টি ট্রাকের চালক ও হেলপারকে মারধর করে নগদ টাকা মুঠোফোন সেট ছিনিয়ে নেয়। এ ছাড়া কয়েকটি মাইক্রো বাসের যাত্রীদের কাছ থেকে লন্ডনের ভিসা লাগানো পাসপোর্টসহ সর্বস্ব নিয়ে নির্বিঘেœ চলে যায় ডাকাতদল। ডাকাতিকালে মহাসড়কের উভয়দিকে ৬ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট লেগে যায়। সরাইল থানা ও হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে গতকাল সকাল ৮টার পর সড়ক যানজটমুক্ত হয়। ডাকাতির ঘটনায় গতকাল সকালে মাইক্রো বাসের যাত্রী মৌলভী বাজারের তারিকুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে সরাইল থানায় একটি ডাকাতি মামলা করেছেন। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে ওই চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টার কথা জানিয়েছে। ওদিকে ২ ফেব্রুয়ারী সকাল ৭টায় সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে বিশ্বরোড থেকে নাসিরনগরগামী যাত্রীবাহী ৩-৪টি সিএনজি অটোরিকশার গতিরোধ করে ১০-১২ জনের মুখোশধারী একদল ডাকাত। পরে ডাকাতরা যাত্রী ও চালকদের মারধর করে সর্বস্ব লুটে নেয়। গত ৩ ফ্রেব্রুয়ারী বুধবার দিবাগত গভীর রাতে কালিকচ্ছ ঘোষ পাড়ায় নকুল চন্দ্র ঘোষের (৫৮) বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ২ বছর বয়সের কন্যা শিশু পল্লবী ও জনৈক গৃহবধুকে জিম্মি করে ডাকাতরা ৩-৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাতির অন্তরালে নকুলের বাড়িতে অত্যন্ত স্পর্শকাতর ও লোমহর্ষক ঘটনা ঘটিয়েছে ডাকাতরা। এমন তথ্য দিয়েছেন নকুলের একাধিক প্রতিবেশী। গত ৬ ফেব্রুয়ারী শনিবার গভীর রাতে সরাইল-নাসিরনগর সড়কের জিল্লুকদার পাড়া ব্রীজ সংলগ্ন সড়কে মুখোশধারী একদল ডাকাত ইটা ও গাছের ডাল দিয়ে ৪-৫টি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা আটক করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও যাত্রীদের জিম্মি করে মুঠোফোনসেট নগদ টাকাসহ সবকিছু লুটে নেয়। এক সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ মহাসড়কের শাহবাজপুরে পরিবহনে ডাকাতি ও মামলার কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে