মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ কিশোর আটক

BGB-A20160209143955ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪ কেজি গাঁজাসহ এক কিশোরকে আটক করেছে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আমোদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাগর মিয়া (১২) জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে আজমপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো. আব্দুল মালেকের নেতৃত্বে বিজিবির একটি দল আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আমোদাবাদ এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে একটি সিএনজি চালিত অটোরিক্শায় তল্লাশি করে ৪ কেজি গাঁজাসহ ওই কিশোরকে আটক করেন বিজিবি সদস্যরা।
এর আগে সকালে একই উপজেলার চাঁনপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৯ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করে বিজিবির আজমপুর সীমান্ত ফাঁড়ির এই দলটি।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী