,

৪৮ ঘণ্টা পর বিধ্বস্ত ভবন থেকে জীবিত উদ্ধার

taiwan20160208075826আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানে ভূমিকম্পে বিধ্বস্ত ১৭ তলা আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচে ৪৮ ঘণ্টা আটকে থাকার পর দু`জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের প্রথমজন একজন নারী, যিনি স্বামীর মরদেহের নিচে দুদিন ধরে চাপা পড়ে ছিলেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের দুই বছর বয়সী বাচ্চাটি কাছেই মারা গেছে। পরে একজন পুরুষকেও জীবিত উদ্ধার করে উদ্ধার কর্মীরা। উদ্ধার করার সময় দুজনেরই জ্ঞান ছিল। তাদের এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, শনিবার ৬ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পে এখনো পর্যন্ত মোট ৩৬জন নিহত হয়েছেন। এছাড়া শতাধিক মানুষ ভবনটির ভেতরে এখনো আটকা রয়েছেন।

ভূমিকম্পে তাইনান শহরের আরও নয়টি বহুতল ভবন হেলে পড়েছে। আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত কুকুর নিয়ে প্রায় নয়শো সেনা সদস্য উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এর আগে ১৯৯৯ সালে তাইওয়ানে বড় ধরণের ভূমিকম্পে প্রায় ২৪০০ মানুষের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর