বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন তিন বিচারপতি

2016_02_08_11_28_04_3E0oUJ7gyJ0X8CqHgTAgKLifJdyave_originalনিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন তিন বিচারপতি। তারা হলেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি নিজামুল হক নাসিম, বিচারপতি বজলুর রহমান।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি এস কে সিনহার কাছে তারা পর পর শপথ গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠান পরিচালন করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। এ সময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের প্রায় সব বিচারপতি উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান উপলক্ষে আপিল বিভাগের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গোয়েন্দা সদস্য ও সুপ্রিম কোর্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ নিরাপত্তাকাজে ব্যস্ত সময় পার করেন।

সংবিধানের ৯৫(১) অনুযায়ী সুপ্রিমকোর্টের আপিল বিভাগের নতুন তিন বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তিন বিচারপতির নিয়োগ দেয়ার পর রোববার প্রজ্ঞাপন জারি করেন আইন মন্ত্রণালয়। গত সপ্তাহে রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতি তাদের নামের প্রস্তাব পাঠিয়ে সুপারিশ করেন।

রেওয়াজ হলো প্রধান বিচারপতি যখনই আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বাড়ানোর প্রয়োজন মনে করবেন তখনই তিনি প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি নিয়োগের প্রস্তাব রাষ্ট্রপতির দপ্তরে পাঠিয়ে থাকেন। প্রধান বিচারপতির প্রস্তাব রাষ্ট্রপতির অনুমোদনের পরই আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেয়া হয়।’

বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ছয়জন বিচারপতি আছেন। অপর পাঁচজন বিচারপতি হলেন- বিচারপতি মো. আবদুল ওহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে