,

ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণের ১০দিন পর কলেজছাত্রী উদ্ধার

images (14)ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে অপহরণের ১০দিন পর এক কলেজছাত্রীকে সুমনামগঞ্জের দেওয়ারা বাজার থেকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই ছাত্রী আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মোশাররফ হোসেন নামে (১৮) এক অপহরণকারীকে আটক করা হয়েছে। আটক মোশাররফ যাত্রাপুর গ্রামের আউয়াল মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, গত ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে কলেজে যাওয়ার পথে ওই কলেজছাত্রীকে উপজেলার যাত্রাপুর গ্রাম থেকে একই গ্রামের আওয়াল মিয়ার ছেলে মোশাররফ হোসেন অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওইদিনই অপহৃতের মা বাদী হয়ে মোশাররফের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে সুনমগঞ্জ সদরের দেওয়ারা বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করে। এসময় পুলিশ অপহরণকারী মোশাররফকেও আটক করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ