বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আহত ব্যক্তি নিহত

death-logo-11রাকিবুল হাসান নুর : ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায় সাদেকপুরে তুচ্ছ ঘটনায় দু’দলের সংঘর্ষের ঘটনায় আহত মো. মালেক মিয়ার (৭০) মৃত্যু হয়েছে।আজ শনিবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। নিহত মালেক মিয়া ওই গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে।পুলিশ ও এলাকাবাসী জানান, গত ১৬ জানুয়ারি বাড়ির পাশে পুকুরে মালেক মিয়ার পুত্রবধূ রিনা বেগম কচুরিপানা কাটতে গেলে পার্শ্ববর্তী দানা মিয়া ও তার লোকজন এতে বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।এরই জের ধরে দানা মিয়া ও তার স্বজনরা মিলে, মালেক মিয়া ও তার পুত্রবধূর ওপর হামলা করলে তারা আহত হন। গুরুতর অবস্থায় মালেক মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। এ ঘটনার ২০ দিন পর আজ শনিবার তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, এ ঘটনায় নিহতের ছেলে হাসান আলী বাদী হয়ে দানা মিয়াসহ ৯ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।তিনি আরও জানান আসামিদের গ্রেপ্তারের করতে চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ