,

নাসিরনগরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ॥ গ্রেফতার-১

33333333333আকতার হোসেন ভুইয়া : নাসিরনগরে বিষ্ণু সরকার (৪৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে । পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘী গ্রামে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায় , উপজেলার বুড়িশ্বর ইউনয়িনের আলাকপুর গ্রামের মৃত লক্ষীকান্ত সরকারের ছেলে বিষ্ণু সরকার মঙ্গলবার বাড়ি থেকে র্কীতন শুনার জন্য বাঘী গ্রামে যায়। র্কীতন শুনার শেষে আত্বীয়বাড়িতে যাওয়ার সময় স্থানীয় সুনিল মল্লিকের ছেলে কলেজ পড়–য়া অদৈত্য মল্লিক(২২) ও তাঁর লোকজন পূর্বশত্রুতার জের ধরে তাকে আটক করে পিটিয়ে আহত করে। আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে। শুক্রবার তার অবস্থার অবনতি ঘটলে বিষ্ণু সরকারকে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতে মারা যায়। এঘটনায় নিহতের ভাই হরিদাস সরকার বাদি হয়ে ৫জনকে আসামী করে নাসিরনগর থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অদৈত্য মল্লিককে(২২) গ্রেফতার করেছে।শনিবার (৬.২.১৬) সকালে পুলিশ লাশের ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরন করেছে।

নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ