,

২০২১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে -রাশেদ খান মেনন

B.baria-pic-(1)20160206061706ব্রাহ্মণবাড়িয়া থেকে রাকিবুল হাসান নুর: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় ধলেশ্বর গ্রামে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।তিনি আরও বলেন, জঙ্গিবাদ নতুন রূপে দেখা দিয়েছে। সাংগঠনিক ভিত্তি না থাকলেও অভ্যন্তরীণ ক্ষেত্রে জঙ্গিবাদ ফিরে আসছে।তিনি আরও বলেন, বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে দেশের প্রতিটি গ্রাম পর্যায়ে ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি বলেন, তরুণ সমাজকে মাদক মুক্ত রাখতে তাদের শিক্ষা-সংস্কৃতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।সরকারের উন্নয়নের দিক তুলে ধরে তিনি বলেন, ১৬ কোটি মানুষের দেশে ১৩ কোটি মানুষ মোবাইল সিমকার্ড ব্যবহার করে। চার কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। বাংলাদেশ ইতোমধ্যে নিম্ন আয়ের দেশে পরিণত হয়েছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে হিসেবে  পরিণত হবে।রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা আকছির এম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশিরুল হক ভূঁইয়া, আখাউা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ আরো অনেকে। পরে আলোচনা শেষে পিএসসি ও জেএসসি পরীক্ষার ৬৭ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে