শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Las-Udder1-300x165নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাত পরিচয়ের (৩৫) এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তফা কামাল পাশা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয় এলাকাবাসী বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা এলাকার একটি খালের পাশে অজ্ঞাত ওই যুবকের গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।