রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা-মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

suicide1-md20160204134005নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় বাবা-মায়েয় সঙ্গে অভিমান করে শাহানা (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাহানা দেওড়া পূর্বপাড়া গ্রামের নূর আহমেদের মেয়ে। সে দেওড়া (পূর্ব) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবারের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বলেন, সকালে শাহানার বাবা-মা শাহানার বড় বোনের শ্বশুড়বাড়ি ময়মনসিংহ যাওয়ার জন্য রওনা হন। এসময় শাহানাও বাবা-মার সঙ্গে ময়মনসিংহ যাওয়ার জন্য বায়না ধরে। কিন্তু বাবা-মা তাকে নিয়ে যায়নি। এ ঘটনায় অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে শাহানা আত্মহত্যা করে।পরেপুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর