কসবায় রাস্তায় কুড়ানো টাকা ফেরত পেলেন প্রকৃত মালিক

b baria mapকসবা উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রাস্তায় কুড়ানো এক লাখ টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন বিদ্যালয়ের এক শিক্ষক। সেই টাকা একদিন পর উপজেলা প্রশাসনের কাছ থেকে গ্রহণ করেছেন গ্রামের এক সহজ সরল বৃদ্ধ। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সুত্রে জানা গেছে; কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উৎপল কুমার শিব গত বুধবার বিকেলে কসবা পৌর শহরের পুরাতন বাজার পৌর মুক্ত মঞ্চের সামনে একহাজর টাকা নোটের একটি বান্ডেল দেখতে পায়। গুণে পায় এক লাখ টাকা। আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে কেউ টাকার সুনির্দিষ্ট প্রমাণ দিতে না পারায় টাকাগুলি কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামের কাছে জমা দেন। গত বুধবার সন্ধায় ইউএনও টাকা পাওয়ার বিষয়টি পৌর এলাকায় মাইকিং করে দেন।
আত্মীয়ের মাধ্যমে মাইকিং এর খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বৃদ্ধ আবুল কাশেম মিয়া (৬০) টাকা হারানোর বিষয়টি নিশ্চিত করেন এবং হারানো এক লাখ টাকা ইউএনওর কাছ থেকে গ্রহণ করেছেন।
আবুল কাশেম বলেন; তিনি গত বুধবার বিকেলে কসবায় তাঁর এক আত্মীয়ের জমি বিক্রি করে তিন লাখ টাকা নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পরণের লুঙ্গির থলিতে তিনি টাকাগুলি রেখেছিলেন। সেখান থেকে একটি এক লাখ টাকার বান্ডেল হারিয়ে ফেলেন। অনেক খোজাখঁজি করেও টাকার সন্ধান মিলেনি। কসবার এক আতœীয়ের মাধ্যমে টাকা পাওয়ার খবর পেয়ে তিনি এসে টাকা গ্রহণ করেন। তিনি শিক্ষক উৎপল কুমার শিব ও নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা স্বীকার করেন।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন; একজন শিক্ষক সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাস্তায় এক লাখ টাকা পেয়ে আমার কাছে জমা করেছেন। মাইকিং করার কারণে টাকার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির