বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দেরপাড়া সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষার্থী আছে শিক্ষক নেই!

download (23)নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থী আছে শিক্ষক নেই এ সমস্যায় জর্জরিত নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, চান্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ জন শিক্ষকের পদের মধ্যে শিক্ষক রয়েছে মাত্র দু‘জন। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকসহ ২ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ছাত্রছাত্রী রয়েছে প্রায় ছয় শতাধিক। একজন সহকারি শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।অন্যজন ক্লাস নিতে হিমসিম খাচ্ছেন। দীর্ঘদিন ধরে চলছে এ অবস্থা। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ একেবারেই ভেঙে পড়েছে। এ অবস্থা সম্পর্কে  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর হোসেন জানান, ৬ জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষকসহ দু‘জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। আবার কর্মরত ৪ জন শিক্ষকের মধ্যে একজন মাতৃত্বকালিন ছুটিতে, অন্য একজন সিএনএড প্রশিক্ষণে রয়েছেন।

বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬২৮ জন।প্রতিদিন বিদ্যালয়ে ছয়শতাধিক শিক্ষার্থীর সকল ক্লাস নিতে আমাদের দু‘জনের হিমসিম খেতে হচ্ছে। একটি ক্লাসে পড়া দিয়ে আরেকটি ক্লাসে ঢুকতে হয়। শিক্ষক সংকটে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা জানায়, ক্লাসে শিক্ষার্থী উপস্থিত থাকলেও শিক্ষকের অভাবে ঠিকমত ক্লাস নেয়া হয় না। উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুঁইয়া শিক্ষক সংকটের কথা স্বীকার করে জানায়,  এ বিদ্যালয় থেকে একজন মার্তৃত্ব ছুটি ও অন্যজন সিএনএড প্রশিক্ষণে যাওয়ায় শিক্ষক সংকট দেখা দিয়েছে। তবে খুব শ্রীঘই একজন পুল শিক্ষক পোস্টিং দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় হতে পারে বৃষ্টি, তাপমাত্রা নিয়ে সুসংবাদ

দূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?

চীনকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

পরিশোধিত জ্বালানি তেল আমদানির নীতিমালা বদলাচ্ছে সরকার

ব্যাংকে পড়ে আছে কোটি কোটি টাকা, দাবিদার নেই

ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু

বিশ্বকাপে সমর্থকদের জন্য ভিসা বন্ড শিথিল করল যুক্তরাষ্ট্র

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

গ্রেপ্তার দেখিয়ে দীপু মনি, বাবু ও রুপাকে কারাগারে প্রেরণ

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

ইনুর রায় যে কোনো দিন

বিশ্বকাপের মঞ্চ মাতাবেন শাকিরা ও ম্যাডোনা