,

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার আর্ন্তজাতিক ইসলামী মহাসম্মেলন শুরু বৃহস্পতিবার

IMG_20141106_130606ব্রাহ্মণবাড়িয়া থেকে: ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ৩ দিনব্যাপী আর্ন্তজাতিক ইসলামী মহাসম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন মাদ্রাসার ১০৩ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বয়ান করবেন ফিলিস্তিন বায়তুল মুকাদ্দাস এর ইমাম ও খতিব শায়খ আবু উমর ইয়াকুব আল আব্বাসী,ভারতের দেওবন্দের মুফতী আবুল কাশেম নূমানী ,সাইয়্যিদ মাহমুদ মাদানী,হাবিবুর রহমান আজমী.ক্বারী আবদুর রউফ,আগরতলা টাউন সেন্ট্রাল জামে মসজিদের খতিব আবদুর রহমান কাশেমী। দেশের বিশিষ্ট আলেমদের মধ্যে বয়ান করবেন ঢাকার যাত্রাবাড়ির জামিয়া মাদানিয়ার মাহমুদুল হাসান,মালিবাগ মাদরাসার আশরাফ আলী,শায়েস্তাগঞ্জ নূরে মদিনা মাদ্রাসার নূরুল ইসলাম ওলিপুরী,হাটহাজারি মাদ্রাসার জুনায়েদ বাবুনগরী,মিরপুর জামিয়া কাশেমীয়া মাদ্রাসার জুনায়েদ আল হাবিব,হবিগঞ্জ উমেদনগর মাদ্রাসার হাফেজ তাফাজ্জুল হক,ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া সিরাজিয়ার মনিরুজ্জামান সিরাজী,কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার আযহার আলী আনোয়ার শাহ,ঢাকা বারিধারা জামিয়া মাদানিয়ার নূর হোসাইন কাশেমী,সিলেট বরুনার মুফতী রশিদুর রহমান ফারুক,ঢাকা জামিয়া রহমানিয়ার মাহফুজুল হক,বড় কাটরা মাদ্রাসার হাফেজ আবুল হাসনাত আমিনী। জেলা ঈদগাহ মাঠে প্রতিদিন দুপুর ২ টা থেকে বয়ান শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের শাহ আহমদ শফী ও ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার আশেকে এলাহী ইব্রাহিমী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ