,

নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

B Baria map mainনিজস্ব প্রতিবেদক : নবীনগরে মঙ্গলবার দুপুরে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উদ্যোগে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের দু’পাশে অবৈধ ভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সড়কের নবীনগরের বাঙ্গরা বাজার থেকে অবৈধ স্থাপনাগুলো বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়ালীউল হাসান। এ সময় সড়ক ও জনপথ ব্রাহ্মণবাড়িয়া জেলার উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আমির হোসেন উপস্থিত ছিলেন। বর্তমানে সড়কের বাঙ্গরা থেকে নবীনগর পর্যন্ত দুই পাশে প্রায় সহ¯্রাধিক স্থাপনা রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়ালীউল হাসান বলেন, কুমিল¬া টু নবীনগর পর্যন্ত রাস্তার যে সম্প্রসারন কাজ শুরু হয়েছে এই কাজের প্রেক্ষাপটে সড়ক ও জনপথের পক্ষ থেকে আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু হল। নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে সড়ক ও জনপথের কাজের সহযোগিতা করে যাব।

সড়ক ও জনপথ ব্রাহ্মণবাড়িয়া জেলার উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আমির হোসেন বলেন, বাঙ্গরা থেকে নবীনগর পর্যন্ত সড়কের দু’পাশে গড়ে উঠা যেসব অবৈধ স্থাপনা রয়েছে তা উচ্ছেদ করতে আমাদের উচ্ছেদ কার্যক্রম মাসব্যাপি চলবে। সরকারী জায়গা রক্ষা করা আমাদের দ্বায়িত্ব।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ