সরাইল-নাসিরনগর সড়কে দিনের বেলায় ডাকাতি

Sarail Pic(dakati) 02.02.16=সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী পরিবহনে দিনের বেলায় প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় সড়কের পুটিয়া ব্রীজ ও ভূঁইয়ার ঘাটের মাঝামাঝি স্থানে দূর্ধর্ষ এ ডাকাতি হয়েছে। যাত্রী ও চালকদের মারধর করে সর্বস্ব লুটে নিয়ে তিনটি সিএনজি চালিত অটোরিকশা পাশের খাদে ফেলে দেয় ডাকাতদল। ডাকাতের কবলে পড়া চালক ও যাত্রীরা জানায়, গতকাল সকাল ৭টায় বিশ্বরোড থেকে নাসিরনগরগামী যাত্রীবাহী পাঁচটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি ঔষধ কোম্পানীর গাড়িকে আটক করে ১০-১২ জনের একদল সংঘবদ্ধ ডাকাত। মুখোশ পড়া ডাকাত দলের প্রত্যেকের হাতে ছিল লাঠি,ছুঁড়া, রামদা ও বল্লম। দেশীয় অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে যাত্রী ও চালকদের মারধর করে নগদ টাকা, মুঠোফোন সেট ও অন্যান্য মালামাল লুটে নেয়। পরে ডাকাতরা তিনটি অটোরিকশাকে সড়কের পাশে খাদে ফেলে দেয়। সিএনজি চালক নাসিরনগরের গোকর্ণ গ্রামের ছায়েব আলীর ছেলে আক্কাস জানায়, সকালে সে নাসিরনগর থেকে ধর্মতীর্থ এলাকায় ইটভাটার শ্রমিকদের নিয়ে আসে। তাদের নামিয়ে নাসিরনগর ফেরার পথে দেখতে পায় ডাকাত দলের তান্ডব। প্রাণ রক্ষার্থে আক্কাস তার সিএনজিটি সড়কে রেখে পায়ে হেঁটে দক্ষিণ দিকে যেতে থাকে। এ সময় ডাকাতরা তাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। ইটের আঘাতে আক্কাস আহত হয়। পরে ডাকাতরা আক্কাসের সিএনজিটি (ব্রাহ্মণবাড়িয়া-থ-১১-২৪৪০) পাশের খাদে ফেলে দেয়। সকাল সাড়ে ১০টার দিকে আক্কাস লোকজন নিয়ে এসে তার সিএনজিটি উঠিয়ে নেয়। কালিকচ্ছের সূর্যকান্দি গ্রামের বাসিন্ধা জনৈক কৃষক বলেন, এখানে ডাকাতি তো নতুন কিছু নয়। গতকাল সকালেও হয়েছে। কালিকচ্ছ বাজারের ব্যবসায়ি সুবাস চন্দ্র দাস বলেন, গতকাল (সোমবার) সকালে ওই সড়কে হাঁটতে গিয়েছিলাম। হঠাৎ করে মুখোশধারী ৬-৭ জন এসে আমাকে মারধর শুরু করল।সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ বলেন, এমন সংবাদ পায়নি। সকাল ৭টায় ডাকাতি করলে কি করব বলেন। খোঁজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নিব।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির