মাধ্যমিক পরীক্ষা-২০১৬ সরাইলে দায়িত্বে অবহেলার দায়ে ২ শিক্ষককে অব্যাহতি

examসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : মাধ্যমিক পরীক্ষায় সরাইলের ৪ নং কেন্দ্রের সদর উচ্চ বিদ্যালয়ের ভ্যেনুতে কর্তব্যকাজে অবহেলার দায়ে আবদুস সামাদ ও মোঃ আশরাফ উদ্দিন নামের দুই সহকারি শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ দুজন শিক্ষক পরবর্তী পরীক্ষা গুলোতে আর দায়িত্ব পালনের সুযোগ পাবেন না বলে জানিয়েছেন উর্দ্ধতন কর্তৃপক্ষ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গতকাল সোমবার ছিল বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা। পরীক্ষার্থীদের মধ্যে ওএমআর শীট ও মূল্যায়ন পত্র বিতরনে বিলম্ব করেন দায়িত্বে নিয়োজিত দুই শিক্ষক। এরা হলেন নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুস সামাদ ও কালিকচ্ছের এম এ বাশার আইডিয়াল স্কুলের সহকারি শিক্ষক মোঃ আশরাফ উদ্দিন। এ বছরের অবশিষ্ট্য মাধ্যমিক পরীক্ষা গুলোতে ওই দুইজন শিক্ষক কোন ধরনের দায়িত্ব পালন করতে পারবেন না। ওই ভ্যেনুতে ইউএনও’র প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রাপ্ত উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, শিক্ষককে অব্যাহতি দেয়ার বিষয়টি শুনেছি। এত ভাল ভাবে আমি জানি না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান দুই শিক্ষককে অব্যাহতি দেয়ার কথা স্বীকার করে বলেন, তারা দায়িত্বে অবহেলা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা ঘটনার সত্যতা স্বীকার বলেন, পরীক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাগজপত্র পরীক্ষার্থীদের কাছে বিলম্বে দেয়ার কারনে দুই শিক্ষককে অব্যাহতি দেয়ার নির্দেশ দিয়েছি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির