বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় গাঁজা ও হুইস্কিসহ একজন আটক

Pic B.baria BGBস্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : জেলার কসবা উপজেলার কুইয়াপানিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজা ও ৩ বোতল হুইস্কিসহ মো. রাজু মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তাকে আটক করেন। আটক রাজু কসবা উপজেলার খাড়েরা গ্রামের মো. আবুল হাশেমের ছেলে।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে কসবা উপজেলার কুইয়াপানিয়া সীমান্ত এলাকায় স্থানীয় চন্ডিদার সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে  সাড়ে তিন কেজি ভারতীয় গাঁজা ও ৩ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। এ ঘটনায জড়িত থাকার দায়ে মাইক্রোবাসে থাকা রাজু মিয়াকে আটক করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাসটিকেও জব্দ করেন বিজিবি সদস্যরা।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক রাজুকে উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মাইক্রোবাসসহ কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান