বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে বাড়িতে গানবাজানোর জেরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে ২ খুন, আহত ১০

attack
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কালীকাপুর গ্রামের আনু মিয়ার ছেলের বিয়েতে বৃহস্পতিবার রাতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে লাল মিয়ার লোকজনের সঙ্গে তার প্রতিবেশী আবদুস সালামের লোকজনের কথাকাটাকাটি হয়। এ ঘটনায় শুক্রবার লাল মিয়ার পক্ষের লোকজন থানায় একটি মামলা করেন। মামলা ও পূর্ব বিরোধের জেরে আজ রোববার সকাল সাড়ে ১১ টার দিকে লাল মিয়া ও সালাম মিয়ার পক্ষ বিরোধে জড়িয়ে পড়ে। লাল মিয়ার লোকজন সালাম মিয়ার বাড়ীতে হামলা করে। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে সালাম মিয়া গুরুতর আহত হলে ঢাকা নেওয়ার পথে মারা যান। তার মৃত্যু সংবাদ এলাকায় পৌছলে সালামের লোকজন ক্ষিপ্ত হয়ে লাল মিয়ার বাড়ীতে হামলা চালায়। এতে লাল মিয়া গুরুতর আহত হন। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ নিয়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘন্টা ব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ঢাকার বায়ুমান আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান

আগামী বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে

বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে বিটিভি

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ফিফার বিরুদ্ধে নতুন মামলা করলেন প্লাতিনি

কিউবার উপকূলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এইচ-ওয়ান-বি ভিসার এক লাখ ডলারের আবেদন ফি বাতিল করলেন ফেডারেল আদালত

স্থানীয় নির্বাচনে ব্যক্তিগতভাবে অংশ নিতে পারবেন সবাই: জাহেদ উর রহমান

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্ট রায় আপিলে স্থগিত

অনার্সে বাংলা, ইতিহাস, দর্শন বাতিলের গুজব ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়