,

ঢাকা আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল

103903UAEনিউজ ডেস্ক : ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল ফেব্রুয়ারিতে ঢাকা আসছে। তারা বাংলাদেশের রাজনৈতিক ও মানবিক অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা পর্যালোচনা করবে।
সম্প্রতি বাংলাদেশ নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব পাশের পর সরেজমিন পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিনিধি দলটির সফরপরিকল্পনা করা হয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেলিগেশন প্রধান জেইন লেম্বার্ড তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তার সাথে থাকবেন কনজারভেটিভস ও রিফর্মিষ্ট গ্রুপের সদস্য সাজ্জাদ করিম ও প্রগ্রেসিভ অ্যালায়েন্স অব সোশ্যালিষ্ট অ্যান্ড ডেমোক্র্যাটিসের সদস্য রিচার্ড হাউয়িট।
আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা সফরকালে প্রতিনিধি দলটি স্পিকার শিরিন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন।
গত ২৬ নভেম্বর ইউরোপীয় পার্লামেন্টের এক প্রস্তাবে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পার্লামেন্টের আলোচনায় বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানানো হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর