আশুগঞ্জের চর চারতলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত
আশুগঞ্জ প্রতিনিধি॥ আশুগঞ্জের চর চারতলা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার চর চারতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মেলনের শুভ উদ্বোধন করেন উপজেলা মহিলা আওয়ামীগের সভাপতি রেহানা বেগম, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জৌসনা চৌধুরী। সম্মেলনে চর-চারতলা ইউনিয়ন পরিষদের সদস্য ফাতেমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া, বিশেষ অতিথি আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক আবু নাছের আহমেদ, চর চারতলা ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক আয়ূব খান, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ মোবারক আলী চৌধূরী, হেবজুল বারি, হাজী সাঈদুর রহমান, আশুগঞ্জ বন্দর আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, চরচারতলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক হুমায়ূন কবির সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক হাজী শাহ-আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহীন শিকদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা কবির আহমেদ, আশুগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস আলী, আতাউর রহমান কবির, মনির হোসেন, শামীম আহমেদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি, সাবেক ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান সকোর, আজাহারসহ আরো অনেকই। অনুষ্ঠানটি পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন মুন্সি। সম্মেলনে সকলের সম্মতিক্রমে সভাপতি পদে সেলিনা আক্তার ফাতেমা, সাধারণ সম্পাদক পদে হেলানা বেগম নির্বাচিত করে ৩৭ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি দেওয়া হয়।











