বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল

fakhrul islam alamgir_2624নিউজ ডেস্ক : চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

মির্জা ফখরুলের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। আগামী ১ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

প্রায় ছয় মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে ২৭ জুলাই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য ১১ আগস্ট নিউইয়র্ক যান তিনি। উভয় দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দীর্ঘ মেয়াদে মেডিসিন চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছিলেন। প্রতি এক মাসে অন্তত একবার শারীরিক অবস্থা পরীক্ষার করার পরামর্শ দেন তারা। সে মতে কয়েকবার তিনি সিঙ্গাপুর যাওয়ার উদ্যোগ নিলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে