বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ছে তাপমাত্রা, কেটে যাচ্ছে শৈত্যপ্রবাহ

jugantor1_2629নিউজ ডেস্ক : দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ফলে মধ্য মাঘেই শেষ হতে যাচ্ছে শীতের কনকনানি। দাপটও হারাতে শুরু করেছে উত্তুরে কনকনে হাওয়া। তবে আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে।

আগামী সপ্তাহের রোববার, সোমবার ও মঙ্গলবার দেশব্যাপী হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আজ ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হতে পারে। একই ধারা বজায় থাকতে পারে শুক্রবারও। বৃষ্টি হতে পারে ফেব্র“য়ারির দ্বিতীয় সপ্তাহেও। এ বৃষ্টিপাতের ওপর ভর করে আবারও শীতের তীব্রতা বাড়তে পারে।

বছরের শুরুর দিন থেকেই শীতের আমেজ তেমন একটা ছিলই না। মাঘের মাঝামাঝি সেই শীতের পারদ ভেদ করে দেখা মিললো ঝলমলে রোদ। এর পরেই গুঁড়িগুঁড়ি বৃষ্টির পর টানা কয়েকদিন দেশজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ আর কনকনে শীত। তীব্র শীত ও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল গোটা দেশ। আবারও সেই শীতের রেশ কেটে গিয়ে তাপমাত্রা বাড়তে শুরু করেছে।

বুধবার ভোরটাও আগের মতই ঢাকা পড়েছিল কুয়াশায়। তবে কুয়াশা মাড়িয়ে সূর্যের উঁকি দিতে একটুও দেরি হয়নি। ঝলমলে আলোভরা সূর্যের রেখা এসে কুয়াশা কেটে দিতে শুরু করে। অনেকটা বিদায়ের পথেই যেন হাঁটতে শুরু করেছে শীত। মৃদু থেকে হালকা হয়ে পরে স্বাভাবিক হয়ে যাবে এ শীত। সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে। এবারের মৌসুমে সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে। সেখানে বেড়েছে দিনের তাপমাত্রা।

ঘনকুয়াশা শেষে রোদের হাসিতে মেতেছে শ্রীমঙ্গলের চা পল্লীসহ আশপাশের শীতপ্রবণ এলাকা। এছাড়া পূর্বাভাসে বলা হচ্ছে, কোথাও কোথাও ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে থাকবে তাপমাত্রা। তবে শীতের আবহ পুরোপুরিভাবে কেটে যেতে একটু সময় লাগবে। আবহাওয়া পূর্বাবাস কর্মকর্তা রুহুল কুদ্দুস বুধবার যুাগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে