,

মঙ্গলবার থেকে ধীরে ধীরে কমবে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক : উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলেও আগামীকাল মঙ্গলবার থেকে তা ধীরে ধীরে কমে আসবে। সেই সঙ্গে রাতের তাপমাত্রাও বাড়বে।

sit_99795আবহাওয়া অফিস জানিয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং শীতাকুণ্ড অঞ্চলসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে ধীরে ধীরে শৈত্যপ্রবাহ কমে আসবে। সে সঙ্গে রাতের তাপাত্রা বাড়বে।

গতকালের মতো আজ সোমবারও রাজধানী ঢাকাসহ সারাদেশে সূর্যের দেখা মিললেও হাড় কাঁপানে শীত অনুভূত হয়েছে। তবে শীতের তীব্রতা কমতে আরো দুই দিন লাগবে। আগামী মঙ্গলবার রাত থেকে রাজধানীসহ সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে। উত্তরাঞ্চলের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রির মধ্যে রয়েছে। তবে গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ২/১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজও দেশের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে ধীরে ধীরে শৈত্যপ্রবাহ কমে আসবে। সেই সঙ্গে রাতের তাপমাত্রাও বাড়বে বলে জানান তিনি।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হাল্কা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর