বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি এখন বুড়ি দাদু, দেশের ভবিষ্যৎ তোমাদের হাতে : প্রধানমন্ত্রী

sheikh-hasina-bangladesh-ap-photo_0_0_0_0নিউজ ডেস্ক : কাব স্কাউট সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি এখন বুড়ি দাদু। আমাদের ভবিষ্যৎ তোমরা। তোমাদের হাতে দেশটাকে দিয়ে যাবো, তোমরাই আগামী দিনে দেশকে পরিচালনা করবে। তোমাদের মধ্য থেকেই আগামী দিনে প্রধানমন্ত্রী, মন্ত্রী-সচিব হবে।

শনিবার বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অষ্টম জাতীয় কাব স্কাউট ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হলো প্রাথমিক পর্যায় থেকে প্রতিটি স্কুলে কাব ক্যাম্পুরি কার্যক্রম শুরু করা, যা শিশুদের দায়িত্বশীল করে তুলবে। নতুন প্রকল্পের আওতায় প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে স্কাউটিংকে সফল করা হবে। প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় আছে বলেও জানান তিনি।

তিনি বলেন, আগামী দিনে জাতির কর্ণধার হিসেবে কাব স্কাউট সদস্যদের যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে। স্কাউটিংয়ের মাধ্যমে শিশুদের মেধা ও শারীরিক বিকাশ হচ্ছে। আগামীতে এসব শিশুরাই যেকোনো পরিস্থিতিতে জয় করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

সবাইকে আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী জাতি। বঙ্গবন্ধু বলেছেন, আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না। আমাদের এই আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। কাজেই আমাদের সেই আত্মবিশ্বাস থাকবে যে, বিজয়ী জাতি সব সময় মাথা উঁচু করে চলে। এই আত্মবিশ্বাসটা নিয়ে আমাদের ছেলে-মেয়েদের এখন থেকে নিজেদের গড়ে তুলতে হবে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে