,

নওগাঁয় বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : নওগাঁয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জয়নাল আবেদীন নামে এক বাংলাদেশি গরুর ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদিন উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামের তোহরাব আলীর ছেলে।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার আদাতলা সীমান্ত এলাকার ৪২৪/১০ আর পিলারের কাছ দিয়ে ২০/২৫ জনের এক দল বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতে যায়। ফেরার সময় ভারতের ৬শ’ গজ ভেতরে বিএসএফ-৩১ রাঙ্গামাটি ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দিয়ে গুলি চালায়। এ সময় অন্যরা বাংলাদেশে পালিয়ে আসলেও জয়নাল আবেদীন ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায বিজিবির পক্ষে থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্যে চিঠি দেয়া হয়েছে।30-1422612725-bsfborder

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর