সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপার কেন্দ্রীয় কার্যালয়ে তালা

20_27-400x220জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১ থেকে তালা ঝুলছে। কেন্দ্রীয় কার্যালয়ের মাহবুবসহ সকল কর্মচারীদের বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। তার নির্দেশ পেয়ে সবাই বনানীর কার্যালয়ে চলে আসেন।
এরশাদ বনানীর কার্যালয়ে দলের নতুন মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে পার্টি চালানোর জন্য দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। এ কথা নিশ্চিত করেছেন এরশাদের ব্যক্তিগত সচিব মেজর অব. খালেদ আখতার। এ সময় এরশাদের পাশে উপস্থিত ছিলেন এসএম ফয়সাল চিশতী ও প্রেস সচিব সুনীল শুভ রায়।
এসময় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদকে ১ নম্বর কো-চেয়ারম্যান করার ঘোষণা দেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর