,

কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশিকে টিয়ে হত্যা

1453097084কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তে বিএসএফের পিটুনিতে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন। সোমবার ভোররাত ৫টায় শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের ৯৮৮ নং সীমান্ত পিলারের কাছে এই ঘটনা ঘটে। নিহত গরু ব্যাবসায়ীর নাম আব্দুল গনি(৫০)। পিতার নাম মৃত সুজুর উদ্দিন। তার বাড়ি দক্ষিন ধলডাঙ্গা গ্রামে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ৮/১০ জনের একটি দল গরু পাচার করে আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে। এসময় ভারতের ঝুলুলী ক্যাম্পের বিএসএফ ধাওয়া দিয়ে ২ জনকে ধরে ফেলে এবং পিটুনি দেয়। ঘটনাস্থলে আব্দুল গনি মারা যায়। আহত ব্যক্তির নাম রইছ উদ্দিন (২৫)। রইছ উদ্দিন আহত অবস্থায় পালিয়ে এসে এ খবর দেয়।
কুড়িগ্রাম ৪৫ বিজিবির ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল জাকির হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিজিবির পক্ষ থেকে এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বেলা পৌনে বারটা পর্যন্ত বিএসএফ কোন সাড়া দেয়নি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর