রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার অবর্তমানে পার্টির দায়িত্ব নেবে কাদের-এরশাদ

1453043789-ershad_112930জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে নিজের ছোট ভাই ও সাবেক মন্ত্রী জি এম কাদেরের নাম ঘোষণা করেছেন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘আমার অবর্তমানে পার্টির দায়িত্ব গ্রহণ করবে গোলাম কাদের, আমার ছোট ভাই।’

আজ রোববার রাতে রংপুর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে এ ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। রাত ৮টার দিকে নগরীর সেন্ট্রাল রোডের কার্যালয়ে আসেন সাবেক রাষ্ট্রপতি।

এইচ এম এরশাদ বলেন, ‘যত দিন বেঁচে আছি, সে (জি এম কাদের) কো-চেয়ারম্যান হিসেবে থাকবে, আমার সঙ্গে। আমি চলে যাওয়ার পর সে দায়িত্ব গ্রহণ করবে। এটা হলো আসল ঘোষণা। আগামী কাউন্সিল মিটিংয়ে আমরা গঠনতন্ত্র সংশোধন করব।’

এইচ এম এরশাদ বলেন, ‘আমরা ত্রিবার্ষিক সম্মেলন করি। তিন বছর পর পর। আমাদের মার্চে হওয়ার কথা। কিন্তু মার্চে আওয়ামী লীগের হচ্ছে, এপ্রিল মাসে আশা করব আমাদের সম্মেলন হবে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হবে জি এম কাদের আর সদস্য সচিব হবে রুহুল আমিন হাওলাদার।’

এইচ এম এরশাদ পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাহী আদেশে আজ রোববার থেকে কো-চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরকে দায়িত্ব দিলেন বলেও সাংবাদিকদের জানান। এ সময় জি এম কাদের, রংপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর রহমানসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ