এবার অনলাইনে আ.লীগের সমর্থক নিবন্ধন শুরু
স্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : এবার অনলাইনে সমর্থক নিবন্ধনের কাজ শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল ও বর্তমান ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ। আজ সোমবার দলটির অফিসিয়াল ফেসবুক পেইজে আওয়ামী লীগের সমর্থক হওয়ার আহ্বান জানিয়ে একটি ওয়েব লিংক শেয়ার করা হয়েছে।
লিংকটিতে একটি ভার্চুয়াল ফরম আছে। ফরমে যে কোন বাংলাদেশি নাগরিক তার নিজের নাম, ফোন নম্বর, জন্মতারিখ, ই-মেইল ঠিকানা ও নিজ জেলার নাম লিখে সেটি সাবমিট করে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হতে পারবেন।
এছাড়া প্রতি মুহূর্তে হালনাগাদ করা হচ্ছে আওয়ামী লীগের ওয়েবসাইট ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ফ্যান পেইজগুলো।










