সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ কওমি মাদ্রাসা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘হযরত শাহ্জালাল কমপ্লেক্স মাদ্রাসা’ ও ‘আবু বক্কর সিদ্দিক (রা.) মাদ্রাসা’ নামে দুটি কওমি মাদ্রাসা বন্ধ করে দেয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদ। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া মাদ্রাসা রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেক্লাব চত্ত¡রে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ইমরান হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা মাওলানা শুহাইব, মাওলানা তোফায়েল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী অন্যায়ভাবে নাসিরনগরে দুটি কওমি মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন। তাই আমরা অবিল¤ে^ বন্ধ করে দেয়া কওমি মাদ্রাসা দুটি খুলে দেয়ার দাবি জা1433491368নাচ্ছি। যদি ২৪ ঘন্টার মধ্যে মাদ্রাসা দুটি খুলে দেয়া না হয় তাহলে হরতাল-অবরোধসহ নানা আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা