,

২৮ মার্চ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

yyy_1236নিউজ ডেস্ক : আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় কার্যনির্বাহী সংসদের সভায় এই সিদ্ধান্ত হয়।

জানা গেছে, ২০১২ সালের ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের তিন বছর মেয়াদ পূর্ণ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। এর আগে গত বছরের ১১ সেপ্টেম্বর দলের কার্যনির্বাহী সংসদের সভায় ডিসেম্বরে জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত হয়। কিন্তু পৌর নির্বাচনের কারণে তা পিছিয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা