,

বিজিবির অভিযানে ১০৮ বোতল হুইস্কি উদ্ধার

আমিরজাদা চৌধুরী (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ১০৮ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে দিনভর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ শনিবার ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার বিজয়নগর উপজেলার মেরাশনি সীমান্ত এলাকায় সিংগারবিল বিওপির হাবিলদার শ্রী বিজয় চন্দ্র ভট্টাচার্যের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। একই সময়ে কসবা B.baria BGB Picউপজেলার কেল্লাপাথর সীমান্ত এলাকায় মাদলা বিওপির বিশেষ অভিযানে ২০ বোতল হুইস্কি এবং গোসাইস্থল বিওপির অভিযানে ভোল্লাবাড়ী সীমান্ত এলাকা থেকে ২৪ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।
অন্যদিকে আখাউড়া উপজেলার শিবনগর সীমান্ত এলাকায় ঘাগুটিয়া বিওপি’র হাবিলদার মোঃ আক্তার হোসেন এর নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করে ৩৪ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নজরুল ইসলাম মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, তবে মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধসহ অপরাধ নির্মূলে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর