সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন উল্টে নিহত ২

download19নবনির্মিত ডবল লাইনে তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এসময় ইঞ্জিন উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
শুক্রবার রাত পৌনে ৯টায় নরসিংদী রেল স্টেশনের সিগন্যালে এই দুর্ঘটনা ঘটে। এতে ডবল লাইন দিয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটসহ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনটি নরসিংদীতে যাত্রাবিরতি করে। ট্রেনটি স্টেশনের হোম সিগন্যাল অতিক্রম করার সময় বিকট শব্দে ইঞ্জিনটি বাম দিকে উল্টে যায়।
একই সঙ্গে ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়। এতে ঘটনাস্থলেই ইঞ্চিনের নিচে চাপা পড়ে অজ্ঞাত ২ ব্যক্তি নিহত হয়। দূর্ঘটনা কবলিত ইঞ্চিন থেকে চালকসহ ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছেছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটসহ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা রেলওয়ের পূর্বাঞ্চলীয় সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও ঢাকা থেকে পৃথক দুইটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে আসছে।
তাছাড়া প্রাথমিকভাবে পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়দের নিয়ে উদ্ধার কার্যক্রম চলছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা